আমরা প্রতিবেশীসুলভ অবস্থান বজায় রাখতে চাই : ডা. জাহিদ হোসেন

অনলাইন ডেস্ক
ভারতের সঙ্গে প্রতিবেশীসুলভ অবস্থান বজায় রাখতে চান বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলা বিএনপির আয়োজনে আজ শুক্রবার দুপুরে বাংলাহিলি পাইলট স্কুল আ্যন্ড কলেজ মাঠে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ঈমাম, মোয়াজ্জেম, এতিমখানার মুহতামিম ও ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এই কথা জানান।

ডা. জাহিদ হোসেন বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব হবে তখনই যদি আপনি আমাকে সন্মান করেন আমিও আপনাকে সন্মান করবো। কোনো অবস্থাতেই ভাবার কারণ নেই আমি আপনার প্রজা আর আপনি আমার রাজা।’

তিনি আরও বলেন, ‘আমাদের ভারতের কোনো মানুষের সঙ্গে শত্রুতামি নেই। আমরা বাংলাদেশি, তোমরা ভারতীয়। আমরা মিলেমিশে এই ভুখণ্ডে থাকতে চাই। ভারতীয় যেসব শাসক আজকে বিভিন্ন উল্টাপাল্টা কথা বলছেন তাদের বুঝতে হবে। আগে আয়নায় নিজেদের চেহারা দেখুন আপনাদের দেশে সংখ্যালঘুদের কী অবস্থা। সেই তুলনায় বাংলাদেশে সবাই আমরা মিলেমিশে বসবাস করছি। আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই।’

হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা আকরাম হোসেন, সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হকসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights