আমরা যুক্তিবাদ সমাজ গড়ে তুলবো : মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিতর্ক শুধু প্রতিযোগিতা নয়, বরং যুক্তি, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের অন্যতম কার্যকর মাধ্যম। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে গঠনমূলক চিন্তায় উৎসাহিত করবে। আমাদের মধ্যে তর্ক হবে বিতর্ক হবে এর মাধ্যমে আমরা যুক্তিবাদ সমাজ গড়ে তুলবো। কিন্ত কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। গড়ে উঠবে যুক্তির শহর। বিদেশের মতো চট্টগ্রামে সিটি সেন্টার করার জন্য কাজির দেউড়িতে ইতিমধ্যে এর জন্য জায়গা বরাদ্দ করা হয়েছে।

শুক্রবার থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে দেশের বৃহৎ বিতর্ক প্রতিযোগিতা ‘রবি দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশীপ ২০২৬’ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রবি আজিয়াটা পিএলসির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম, করপোরেট ব্যক্তিত্ব আসিফ ইকবাল, রবি আজিয়াটা পিএলসির সিনিয়র ক্লাস্টার মার্কেট ডিরেক্টর শেখ মাইনুল ইসলাম এবং জেনারেল ম্যানেজার (সাসটেইনেবিলিটি) মাহফুজ সোবহান রনি। বক্তব্য দেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান কাশশাফুল হক শেহজাদ, আহ্বায়ক সাইফুদ্দীন মুন্না, টুর্নামেন্ট ডিরেক্টর সাবের শাহ এবং দৃষ্টি চট্টগ্রামের সাবেক সভাপতি সাইফ চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৃষ্টি চট্টগ্রামের সিনিয়র সংগঠক বনকুসুম বড়ুয়া নূপুর, শহিদুল ইসলাম, প্রতিযোগিতা কমিটির যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমেদ, বিশ্ববিদ্যালয় কমিটিরসহ সমন্বয়কারী মেহেবুবা কবির তিশা, স্কুল প্রতিযোগিতা কমিটির সমন্বয়কারী ডা. ইয়াসিন সাকিব, সহ-সমন্বয়কারী জুনায়েদ আসাদ, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটির প্রধান মুজিবুল হক, যুগ্ম প্রধান মেহেরাজ বিন আলম এবং হসপিটালিটি কমিটির প্রধান নাজমা আলী নিপা ও যুগ্ম প্রধান আরাফাত কবির।

এবারের আয়োজনটি দৃষ্টি চট্টগ্রামের ৩১তম আন্তঃস্কুল এবং ২০তম আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা। স্কুল পর্যায়ে চট্টগ্রাম মহানগরীর ৩২টি শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে সারাদেশের ২৪টি শিক্ষা প্রতিষ্ঠান ও বিতর্ক ক্লাব এতে অংশ নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights