আমিনা মশিউরের মৃত্যুবার্ষিকী আজ

১৬ আগস্ট ২০২৬
সমাজকর্মী আমিনা মশিউর রহমানের (শান্তি) ২৩তম মৃত্যুবার্ষিকী আজ রবিবার। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় এ দিবসটি পালন করা হবে। আমিনা মশিউর প্রয়াত রাজনীতিবিদ ও সাবেক সিনিয়র মন্ত্রী মশিউর রহমান যাদু মিয়ার স্ত্রী। এ ছাড়া তিনি ছিলেন ন্যাপ-ভাসানীর প্রথম মহিলাবিষয়ক সম্পাদক। ১৯৬৯ সালের আইয়ুববিরোধী গণঅভ্যুত্থানে রংপুর অঞ্চলের নেতৃত্ব দেন আমিনা মশিউর। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা ও তার গ্রামের বাড়ি নীলফামারীর ডিমলা উপজেলার সুন্দরখাতা গ্রামে দোয়া মাহফিল, কবর জিয়ারত এবং দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ করা হবে।
সংবাদ বিজ্ঞপ্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights