আমিরের প্রেম রহস্য

নিজস্ব প্রতিবেদক
প্রেমের রহস্য যেনো কাটছে না আমির খানের। কন্যা ইরার বিয়ে ধরেই সেই রহস্য হয়েছে আরো জটিল। গত বছরের শেষের দিকে দীর্ঘ দিনের প্রেমিক নূপুর শিখরের সঙ্গে বাগদান সেরেছিলেন আমির কন্যা ইরা খান। নতুন বছরের শুরুতে নূপুরের সঙ্গে চার হাত এক করেন ইরা।

গত ৩ জানুয়ারি মুম্বাইয়ে আইনিভাবেই বিয়ের কাজ সেরে ফেলেছে ইরা দম্পতি। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও কাছের বন্ধুরা। এ বার পালা উদয়পুরেরর। সেখানে সাবেকি রীতি মেনে বিয়ে হবে তাদের। খবর, সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন শাহরুখ খান, সলমন খানের মতো তারকারা। তবে মুম্বাইয়ে আইনি বিয়ের অনুষ্ঠানে দেখা যায়নি আমিরের চর্চিত প্রেমিকা ও বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখকে। উদয়পুরের অনুষ্ঠানেও কি অনুপস্থিত থাকবেন তিনি?

আমির ও ফাতিমার প্রেমের গুঞ্জন বলিপাড়ায় নতুন নয়। বলিউডে ফাতিমার আত্মপ্রকাশ আমিরের হাত ধরেই। ‘দঙ্গল’ ছবির মাধ্যমে বলিউডে হাতেখড়ি তার। তার পরে ‘থাগস অফ হিন্দুস্তান’ ছবিতেও একসঙ্গে অভিনয় করেছিলেন আমির ও ফাতিমা। ২০২১ সালে দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর আরও বাড়ে প্রেমের জল্পনা। গত বছর ইরার বাগদান অনুষ্ঠানে গোড়া থেকেই হাজির ছিলেন ফাতিমা। তবে বিয়ের অনুষ্ঠানে এখনও পর্যন্ত দেখা মেলেনি নায়িকার। তবে কি আমিরের সঙ্গে সম্পর্কে অবনতি হল ফাতিমার? সেই কৌতূহলের মধ্যেই আমিরকে দেখা গেল প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে মেয়ের বিয়ের মেহেন্দির অনুষ্ঠানে নাচতে। সামাজি যোগাযোগমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও।
মুম্বাইয়ে আইনি বিয়ের আগেও একাধিক অনুষ্ঠানে এক ফ্রেমে দেখা গিয়েছিল আমিরের দুই প্রাক্তন স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাওকে। একই ধরনের ভিন্ন রঙের শাড়ি পরে হাজির হয়েছিলেন রিনা ও কিরণ। উদয়পুরে বিয়ের অনুষ্ঠানেও ঝলক দেখা গেল তাদের সখ্যের। ছেলেমেয়েদের নিয়ে উদযাপনে মেতে উঠলেন আমিরের দুই প্রাক্তন স্ত্রী। যোগ দিলেন আমির নিজেও। দেখা গেল তাঁর দুই ছেলে জুনেদ খান ও আজাদ রাওকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights