আমীর খসরু, মীর হেলালসহ ৬ প্রার্থী নিলেন মনোনয়ন ফরম

অনলাইন ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী বিএনপি ও জামায়াত ইসলামের ৬ প্রার্থী সংগ্রহ করেছেন মনোনয়ন ফরম।

বুধবার (১৭ ডিসেম্বর) চট্টগ্রামে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসন কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেন তারা।

জানা গেছে, বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে চট্টগ্রাম-১০ আসনের জন্য বিএনপির প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-৫ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৪ আসনের জন্য জামায়াতের মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এছাড়া একই দিন জেলা প্রশাসন কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন চট্টগ্রাম-৬ আসনের জন্য বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-১৪ আসনে জন্য জামায়াতের প্রার্থী মো. শাহাদাত হোসেন এবং চট্টগ্রাম-১৫ আসনের জন্য জামায়াতের প্রার্থী মো. শাহজাহান চৌধুরী।

চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বশির উদ্দিন বাংলানিউজকে জানান, এখন পর্যন্ত ৬ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মনোনয়ন ফরম সংগ্রহের শেষ তারিখ ২৯ ডিসেম্বর। এর মধ্যে আগ্রহী প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর (সোমবার), মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) থেকে ৪ জানুয়ারি (রোববার) পর্যন্ত। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ ১১ জানুয়ারি (রোববার)। কমিশনে দায়ের করা আপিল নিষ্পত্তির তারিখ ১২ জানুয়ারি (সোমবার) থেকে ১৮ জানুয়ারি (রোববার) পর্যন্ত। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি (মঙ্গলবার)। রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি (বুধবার)। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি (বৃহস্পতিবার)। নির্বাচনে ভোট গ্রহণ ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights