আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি?

অনলাইন ডেস্ক

ইয়েমেনের রাজধানী সানার বুকে সৌদি জোটের বিমান হামলা ভয়াবহ ধ্বংসাত্মক রূপ ধারণ করেছে। বোমা বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠেছে সাধারণ মানুষের আবাসিক এলাকাগুলো, আর ধূলিস্যাৎ হয়েছে একাধিক বেসামরিক স্থাপনা। কিন্তু এই ধ্বংসস্তূপের বুক চিরে তৈরি হয়েছে এক বিশাল ভূরাজনৈতিক পটপরিবর্তন।

ইয়েমেনি সশস্ত্র বাহিনী হুতি সব বাধা ও আকাশ হামলাকে বুড়ো আঙুল দেখিয়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাইজ প্রদেশের দিকে।

প্রাপ্ত সংবাদ অনুযায়ী, তাইজের উত্তরাঞ্চল থেকে শুরু করে পূর্ব ও দক্ষিণাঞ্চল জুড়ে চলছে হুতির সামরিক অভিযান। সৌদি সমর্থিত সেনা বহর এবং তাদের সামরিক নেতৃত্বকে সরাসরি নিশানা করে একের পর এক নিখুঁত অপারেশন পরিচালনা করছে হুতি।

তাইজের সৌদি যুদ্ধবিমানগুলোর বোমাবর্ষণ বিগত যেকোনো সময়ের চেয়ে তীব্রতর হলেও তা হুতির অগ্রযাত্রাকে এক মুহূর্তের জন্যও থামাতে পারেনি। সামরিক বিশ্লেষকদের মতে, যেকোনো মুহূর্তে মানে এক দিনের ব্যবধানেই তাইজের অত্যন্ত সংবেদনশীল ও কৌশলগত ‘আল-তুর্বাহ’ এলাকার পূর্ণ নিয়ন্ত্রণ চলে যেতে পারে হুতির হাতে। আর আল-তুর্বাহর পতন মানেই পুরো তাইজ প্রদেশের ওপর প্রতিরোধ সম্পূর্ণ গুঁড়িয়ে দিয়ে হুতির নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠা করা।

সূত্র: আল মায়াদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights