আরও ৮ মামলায় গ্রেফতার বিএনপি নেতা শামসুজ্জামান দুদু

অনলাইন ডেস্ক

রাজধানীর পৃথক তিন থানায় দায়ের করা নাশকতার আট মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে।

আজ শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতানা সোহাগ উদ্দিনের আদালত তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে এ মামলাগুলোর জামিন শুনানি আজ বিকালে অনুষ্ঠিত হবে।

এর আগে গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আট মামলায় দুদুকে গ্রেফতার দেখানোর আবেদন করেন তার পক্ষের আইনজীবীরা। আট মামলার মধ্যে পল্টন থানার চার, রমনা থানার তিন ও বাড্ডা থানার এক মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights