ভূঞাপুরে এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুরে চলমান এসএসসি পরীক্ষা ভালো না হওয়ায় স্বর্ণা খাতুন (১৭) নামে স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। রবিবার সকালে উপজেলা পৌর শহরের বেতুয়া পলিশা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে ভূঞাপুর থানা পুলিশ। স্বর্ণা খাতুন একই গ্রামের সোনা মিয়ার মেয়ে। সে টেপিবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিল।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ্ স্থানীয়দের বরাতে জানান, গত বৃহস্পতিবার বাংলা প্রথমপত্র পরীক্ষা ছিল। এতে তার ওই পরীক্ষা ভালো হয়নি বলে বাড়িতে জানায়। এ নিয়ে স্বর্ণা হতাশায় ভুগছিলেন। শনিবার রাতের কোনো সময়ে ঘরে আত্মহত্যা করে। পরে পুলিশে খবর দিলে তার লাশ উদ্ধার করে পুলিশ।
স্বর্ণার বাবা সোনা মিয়া বলেন, গত শনিবার রাতে একসঙ্গে খাওয়া-দাওয়া করে নিজ নিজ রুমে ঘুমাতে যাই। রবিবার ভোরে নামাজ পড়ার জন্য মেয়েকে ডাকতে গেলে কোনো সাড়াশব্দ না পেয়ে পরে ঘরের দরজা খুলে প্রবেশ করে দেখি আমার মেয়ে ঘরে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে।

এ ব্যাপারে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ্ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights