বিপিএলের এলিমিনেটর ও কোয়ালিফায়ারের সূচিতে পরিবর্তন

অনলাইন ডেস্ক

দশম আসরের শেষ দিকে এসে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচিতে কিছুটা পরিবর্তন এসেছে। বদলে গেছে দু’টি কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচের তারিখ।

আগের সূচি অনুযায়ী আগামী ২৫ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। পরিবর্তিত সূচি অনুযায়ী ২৫ ফেব্রুয়ারির জায়গায় ২৬ ফেব্রুয়ারি হবে ম্যাচ দু’টি। ২৭ ফেব্রুয়ারি হবে রিজার্ভ ডে।

আর নতুন সূচি অনুযায়ী ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচটি একদিন পিছিয়ে হবে ২৮ ফেব্রুয়ারি। আগের মতো সব ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
সাত দলের বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights