জেলা প্রশাসকের কালিয়াকৈরে সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা
কালিয়াকৈর( গাজীপুর) থেকে, জিল্লুর রহমান
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গাজীপুর জনাব আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।
আরও উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন শিকদার, কালিয়াকৈর পৌর মেয়র মোঃ মুজিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন সহ উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান , পর্যায়ে কর্মরত সকল সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি বৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
