আরসিবি ওপেনারদের দাপটে উড়ে গেল মুম্বাই

অনলাইন ডেস্ক

বিরাট কোহলি, ফ্যাফ ডু প্লেসির ঝড়ো ব্যাটিংয়ে আট উইকেটে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর। এদিন আরসিবির প্রথম হোম ম্যাচে বিরাট কোহলির ব্যাটিং দেখতে একদম কানায় কানায় ভর্তি ছিল চিন্নাস্বামী। সমর্থকদের নিরাশ করেননি কোহলি। শেষ পর্যন্ত ক্রিজে থেকে জিতিয়ে আসেন দলকে।

রবিবার (০২ এপ্রিল) টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি। আকাশদিপ, মোহম্মদ সিরাজ, রিস টপলির দুরন্ত বোলিংয়ে শুরুতেই উইকেট হারায় ঈশান কিষান, রোহিত শর্মা, ক্যামেরন গ্রিন। রান পাননি চার নম্বরে নামা সূর্যকুমার যাদবও। ম্যাচের হাল ধরেন তিলক ভার্মা। শেষ পর্যন্ত ক্রিজে থেকে ৪৬ বলে অপরাজিত ৮৪ রান করেন তিনি। তার যোগ্য সঙ্গ দেন নেহাল ওয়াধেরা, আরশাদ খান। ২০ ওভার শেষে ব্যাঙ্গালুরকে ১৭২ রানের লক্ষ্য দেয় মুম্বাই।

ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে আরসিবি। জফ্রা আর্চার, ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে নামা জেসন বেহরেনডর্ফ কাউকেই সেট হতে দেননি কোহলি-প্লেসি। চার ওভার বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে নেন কোহলিরা। ৪৩ বলে ৭৩ করেন আরসিবি অধিনায়ক। ৪৯ বলে ৮২ রান করে অপরাজিত থাকেন কোহলি। শেষের দিকে পরপর দুই বলে দুইটি ছয় মেরে নিজের ফর্মের ছোঁয়া দেখিয়ে যান গ্লেন ম্যাক্সওয়েলও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights