আর্জেন্টিনার ম্যাচ দেখে ফেরার পথে প্রাণ গেল দুই সাংবাদিকের

অনলাইন ডেস্ক

বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ দেখে বাসায় ফেরার পথে রাজধানীর উত্তরায় বাসচাপায় নিহত হয়েছেন দুই সাংবাদিক।

নিহতরা হলেন দৈনিক প্রাণের বাংলাদেশ এর স্টাফ রিপোর্টার মো. রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্ত এর স্টাফ রিপোর্টার শাকিবুল হাসান। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মুনসুর।

জানা গেছে, বুধবার দিবাগত রাতে আর্জেন্টিনা-ইংল্যান্ডের খেলা দেখে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে উত্তরা জসীমউদ্দীন মোড় ও রাজলক্ষ্মীর মাঝামাঝি এলাকায় বাসের সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনার শিকার হন ওই দুই সাংবাদিক। গুরুতর আহত অবস্থায় তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, আসন্ন উত্তরা প্রেস ক্লাবে ২০২৬-২৮ নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে শাকিবুল হাসান ও সমাজ কল্যাণ সম্পাদক পদে রবিউল আলম রাজু নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।

আগামী ১৮ জুলাই উত্তরা প্রেস ক্লাবের নির্বাচনে সাকিবুল হাসানে ব্যালট নং ছিল ১৮ আর রবিউল আলম রাজুর ব্যালট নং ছিল ২২।এই মর্মান্তিক ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights