আশুগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় প্রকৌশলীর স্ত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপায় এক নারী নিহত হয়েছেন। নিহত নারীর নাম তানজিলা আক্তার। তিনি আশুগঞ্জ পাওয়ার স্টেশনের ৪০০ মেগাওয়াট নর্থ ইউনিটের নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন ভূইয়ার স্ত্রী।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আশুগঞ্জ গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্ত্রীকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন প্রকৌশলী আমজাদ হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তানজিলা আক্তার স্বামীর মোটরসাইকেলে করে ভৈরবের একটি আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে গ্রাফিক্স ডিজাইন কোর্সের ক্লাস করতে যাচ্ছিলেন। পথে আশুগঞ্জ গোলচত্বর এলাকায় একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ওভারটেক করার সময় পেছন দিকে ধাক্কা দেয়। এতে তানজিলা আক্তার মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় কাভার্ডভ্যানের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights