আস্থার প্রতিদান কাজে দেব : খালিদ

নিজস্ব প্রতিবেদক

নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো দায়িত্ব পেয়েছেন খালিদ মাহমুদ চৌধুরী। গতকাল তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আমার ওপরে আস্থা রেখেছেন, এজন্য আমি তাঁর প্রতি কৃতজ্ঞ। তাঁর এই বিশ্বাস ও আস্থার প্রতিদান আমি আমার কাজের মধ্য দিয়ে দেওয়ার চেষ্টা করব। মাননীয় প্রধানমন্ত্রী কর্মসংস্থান বাড়ানোর প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। আমি নিরলসভাবে তাঁর নির্দেশনা অনুযায়ী কাজ করে যাব। নতুন মন্ত্রিসভায় চ্যালেঞ্জ থাকবে কি না জানতে চাইলে তিনি বলেন, যখন আমাদের নেতা শেখ হাসিনা, তখন যে কোনো চ্যালেঞ্জ জয় করার পথ প্রস্তুত থাকে। আমাদের সৌভাগ্য আমরা শেখ হাসিনার মতো একজন নেত্রী পেয়েছি। এটা সবাই পায় না। প্রধানমন্ত্রীর বার্তাই আমাদের চলার পথ। তিনি যে নির্দেশনা দিয়েছেন বা দেবেন, মন্ত্রী হিসেবে সেটা বাস্তবায়ন করাই আমাদের কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights