আহলে হাদীসের ঈদুল ফিতরের প্রধান জামা’আত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে সকাল ৭.৩০ মিনিটে

‘প্রেস বিজ্ঞপ্তি’’

আহলে হাদীসের ঈদুল ফিতরের প্রধান জামা’আত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে সকাল ৭.৩০ ঘটিকায় অনুষ্ঠিত হবে (ইনশাআল্লাহ)।

উক্ত জামা’আতে ইমামতি করবেন বংশাল বড় জামে মসজিদের খাতীব ও বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল শাইখ ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী।

বংশাল বড় জামে মসজিদ ও বংশাল পঞ্চায়েত এর ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে ঈদ জামা’আত আয়োজনে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল শাইখ ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী।

তিনি বলেন: ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব ঈদুল ফিতরের ঈদের জামা’আত ঢাকা সহ বিভিন্ন জেলার মসজিদ ও ঈদগাঁহ ময়দানে একই সময়ে এক বা একাধিক ঈদ জামাতের ব্যবস্থা থাকছে। তবে বৈরী আবহাওয়া থাকলে বা অন্য কোনো অনিবার্য কারণে ঈদগাঁহে নামাজ আদায় সম্ভব না হলে ঈদের জামাত ঢাকা সহ বিভিন্ন জেলায় মসজিদে একই সময়ে এক বা একাধিক ঈদ জামাতের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতি বছর ন্যায় ঈদ জামা’আতে আয়োজক কমিটি নারী মুসল্লিদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা রেখেছে।

যথাযোগ্য মর্যাদা, ভাব-গাম্ভীর্য এবং উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল বৃহস্পতিবার (১১ই এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হবে- ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights