ফুলবাড়ীতে বন্ধুমহল অনুপম সহযোগী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
“বন্ধুমহল অনুপম সহযোগী সংগঠন (FCAC)”, সেই ২০১৫ সাল থেকে গুটিগুটি পায়ে পথচলা কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ২০১৪/এস.এস.সি ব্যাচ। প্রতিবারের ন্যায় এবারেও “বন্ধুমহল অনুপম সহযোগী সংগঠন (FCAC)” কর্তৃক আয়োজিত ঈদ -উল-ফিতর এর ঈদ উপহার কর্মসূচি ২০২২-২৩ সফল ভাবে সম্পন্ন করেছে। সংগঠনটি প্রায় ১০০ টি হতদরিদ্র পরিবারেকে ঈদ উপহার দিয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ মিজানুর রহমান, সহকারী উপদেষ্টা মোঃ জাকির হোসেন, সংগঠনের সভাপতি মো: জাকিরুল ফেরদৌস, সাধারণ সম্পাদক মোঃ আশরাফ আলী, অর্থবিষয়ক সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন প্রামানিক সহ অন্যান্য সদস্যগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights