ইউনেস্কোতে ফিরছে যুক্তরাষ্ট্র, বকেয়া অর্থও শোধ করবে

অনলাইন ডেস্ক
জাতিসংঘের সাংস্কৃতিক ও বিজ্ঞান বিষয়ক সংস্থা ইউনেস্কোতে পুনঃরায় যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি বকেয়া থাকা ছয়শ’ মিলিয়ন ডলারও পরিশোধ করবে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।

ইউনেস্কোর মহাপরিচালক আওডরে আজৌলকে সোমবারের বিশেষ সভায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দূত।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, চীনের আধিপত্য কমাতেই ফের ইউনেস্কোতে ফেরার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। কারণ শিক্ষা ও বিজ্ঞানের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে জাতিসংঘের এই সংস্থাটি সিদ্ধান্ত নিয়ে থাকে।
গত সপ্তাহে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা ইউনেস্কোকে চিঠি দিয়ে জানানো হয়েছে। শিগগিরই এই মার্কিন সিদ্ধান্ত সভায় পেশ করা হবে। ইউনেস্কোতে ফের যুক্তরাষ্ট্রের যোগ দেওয়ার ব্যাপারে বেইজিংয়ের কোনো আপত্তি নেই বলে জানিয়েছে চীন।

সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights