ইটনায় জমি নিয়ে বিরোধে এক ব্যক্তিকে হত্যা

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ইটনায় জমি নিয়ে বিরোধে ছানু মিয়া (৬৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে ইটনা উপজেলার থানেশ্বর গ্রামে। নিহত ছানু মিয়া থানেশ্বর গ্রামের মৃত পাগারদি মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন নিহত ছানু মিয়ার ছেলে লিটন, মেয়ে সোমা ও ভাতিজা বাবুল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছানু মিয়ার সঙ্গে জমি নিয়ে প্রতিবেশি মুক্তু মিয়ার বিরোধ চলে আসছে। এর জের ধরে শুক্রবার সকালে উভয়পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন ছানু মিয়াকে কুপিয়ে গুরুতর জখম করে। তাকে রক্ষা করতে গিয়ে আহত হন তার ছেলে লিটন, মেয়ে সোমা ও ভাতিজা বাবুল। গুরুতর আহত ছানু মিয়াকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তদের ধরতে পুলিশি অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights