ইবিতে ছাত্রলীগের রুমে মিলল আগ্নেয়াস্ত্র-বুলেট

ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র হলে ছাত্রলীগের দখল করা রুমগুলোতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, গ্রেনেড, দেশীয় আগ্নেয়াস্ত্র, বুলেটসহ মদের বোতল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জিনিস সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছেন শিক্ষার্থীরা।

শুক্রবার বিকেল ৫টার দিকে মেইনগেটের সামনে ক্যাপ্টেন সোহানুর রহমানের নিকট হস্তান্তর করেন তারা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের উদ্ধারকৃত জিনিসগুলোর মধ্যে রয়েছে দেশীয় আগ্নেয়াস্ত্র ১টি, গ্রেনেড ১টি, বুলেট ৬টি, হকিস্টিক, চাইনিজ কুড়াল, মার্বেল ৩০০ পিচ, বোমা (পটকা) ৩ প্যাকেট, ককটেল বারুদ ৫০০ গ্রাম, চাপাতি ৫টি, রামদা ২০টিসহ মোদের বোতল এবং কনডম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights