ইমরান খান-বুশরা বিবিসহ নো-ফ্লাই লিস্টে পিটিআইয়ের ৬০০ নেতা

অনলাইন ডেস্ক

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, তার স্ত্রী বুশরা বিবিসহ পিটিআইয়ের ৬০০ নেতার নাম নো-ফ্লাই লিস্টে রাখা হয়েছে। এর অর্থ ইমরান খান, বুশরা বিবিসহ এসব নেতাকর্মীরা বিদেশ যেতে পারবেন না।

সরকারি তদন্ত দলের (ফেডারেল ইনভেস্টিগেশন অথরিটি) বরাতে স্থানীয় গণমাধ্যম জিও এই খবর দিয়েছে। তবে ইমরান খানকে নো-ফ্লাই তালিকায় যুক্ত করার বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও পাওয়া যায়নি।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ৯ মে সংঘটিত ঘটনার জন্য পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) সরকার নিষিদ্ধ করার কথা ভাবছে। বৃহস্পতিবার ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় খাজা আসিফ বলেন, এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে অবশ্যই পর্যালোচনা চলছে।
খাজা আসিফ গত ৯ মে পাকিস্তানজুড়ে সামরিক স্থাপনায় ভাঙচুরের ঘটনায় পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে দায়ী করেছেন। তার অভিযোগ, ইমরান খানের পরিকল্পনা অনুযায়ী ‘সমন্বিত হামলা’ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights