কানাডায় দুর্বৃত্তদের হামলায় সিলেটের যুবক নিহত নিহত

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

কানাডার অন্টারিও প্রদেশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সিলেটের এক রেস্টুরেন্ট ব্যবসায়ী নিহত হয়েছেন। শরীফ রহমান নামের ওই ব্যক্তির বাড়ি সিলেট শহরতলীর বটেশ্বর এলাকায়। গত বৃহস্পতিবার রাতে অন্টারিওর লন্ডন হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শরীফ রহমান অন্টারিওর ওয়েনসাউন্ড শহরে একটি রেস্টুরেন্টের স্বত্তাধিকারী।

জানা যায়, শরীফ রহমানের মালিকানাধীন ‘দ্যা কারি হাউস’ রেস্টুরেন্টে ১৭ আগস্ট রাতে তিনজন লোক খেতে আসে। খাওয়ার পর বিল না দিয়ে তারা চলে যেতে চায়। রেস্টুরেন্টের বাইরে গিয়ে শরীফ তাদেরকে আটকানোর চেষ্টা করেন। এসময় ওই তিন ব্যক্তি তার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে ফেলে যায়। গুরুতর আহতাবস্থায় তাকে অন্টারিও প্রদেশের লন্ডন হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এদিকে, সন্দেহভাজন দুজনের ছবি প্রকাশ করেছে দেশটির পুলিশ। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে শরিফের মরদেহ। তার স্ত্রীর নাম শায়েলা। এ দম্পতির সাত বছরের একটি মেয়ে সন্তান আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights