সিলেটে বিএনপির মিছিল থেকে ককটেলসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেটে বিএনপির মিছিল থেকে ককটেলসহ এক সন্দেহভাজন যুবককে আটক করে পুলিশে দিয়েছেন দলটির নেতাকর্মীরা। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কোর্ট পয়েন্ট থেকে তাকে আটক করা হয়। সন্দেহভাজন ওই ব্যক্তির নাম জিলানি চিশত। পেশায় তিনি অটোরিকশাচালক বলে জানা গেছে।

সূত্র জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে কালো পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি কোর্ট পয়েন্টে আসার পর জিলানি চিশত নামক ওই যুবক ককটেল বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করে। ওই সময় বিএনপি নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশে দেন। পরে কোর্ট পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী জানান- ‘মিছিল থেকে ককটেলসহ জিলানি নামের একজনকে আটক করে পুলিশে দিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights