ইরানের আকাশসীমায় মার্কিন ড্রোন গুঁড়িয়ে দিয়েছে ইরান

অনলাইন ডেস্ক

দক্ষিণ ইরানে একটি মার্কিন এমকিউ ৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী, আইআরজিসি। রবিবার এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করে বাহিনীটি।

তেহরানভিত্তিক বার্তা সংস্থা তাসনিম জানায়, আইআরজিসির জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে বলেছে, তাদের অ্যারোস্পেস ফোর্সের ইউনিটগুলো দেশের সমন্বিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের নিয়ন্ত্রণে থেকে আধুনিক ও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মার্কিন বাহিনীর এই উন্নত এমকিউ ৯ ড্রোনটিকে লক্ষ্যবস্তু করে ধ্বংস করেছে।

মার্কিন এই চালকহীন বিমান, ইউএভি ইরানের দক্ষিণাঞ্চলে ভূপাতিত করা হয়েছে বলে উল্লেখ করা হয়। আইআরজিসি আরও দাবি করেছে, ইরানের আকাশসীমা এখন শত্রুপক্ষের সকল বিমানের জন্য সম্পূর্ণ অনিরাপদ।

উল্লেখ্য, শনিবার তেহরানে মার্কিন-ইসরায়েলি বাহিনীর হামলায় ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যিদ আলী খামেনি এবং ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার শাহাদাত বরণ করেছেন বলে জানানো হয়েছে।

এর জবাবে ইরানি সশস্ত্র বাহিনী ইসরায়েল অধিকৃত অঞ্চল এবং এই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে বিশাল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলেও দাবি করা হয়েছে।

সূত্রঃ তাসনিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights