ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ভয়াবহতা দেখে যা বললেন নেতানিয়াহু

অনলাইন ডেস্ক

ইরানের হামলায় আক্রান্ত্র আবাসিক এলাকা পরিদর্শন করেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামলায় ইসরায়েলে বেসামরিক নাগরিকদের মৃত্যুর ঘটনায় ইরানকে ‘চড়া মূল্য’ দিতে হবে বলে হুঁশিয়ার উচ্চারণ করেছেন ইহুদিবাদী এ নেতা।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত বাত ইয়ামের আবাসিক এলাকা ঘুরে দেখার সময় তিনি এ কথা বলেন। ইরানের হামলাকে নেতানিয়াহু ‌‘বেসামরিক নাগরিক, নারী ও শিশুদেরকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা’ বলেও অভিহিত করেছেন।

এসময় ক্ষেপণাস্ত্রের হামলার ভয়াবহতা দেখে ইরানকে ইসরায়েলের ‘অস্তিত্বের জন্য হুমকি’ বলেও মন্তব্য করেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী। এদিকে, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার জেরে দু’দেশের মধ্যে উত্তেজনা ক্রমে বাড়তে থাকার মধ্যেই জরুরি বৈঠকের ডাক দিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)।

আগামীকাল সোমবার সকালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত সংস্থাটির সদর দপ্তরে ওই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ’র খবরে বলা হয়েছে যে, দেশটির পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার পর দু’দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকায় জরুরি বৈঠক ডাকার জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায় রাশিয়া এবং ভেনেজুয়েলা। সেই প্রেক্ষিতেই সোমবার জরুরি বৈঠক আহ্বান করেছে সংস্থাটি।

সূত্র : বিবিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights