ইরানে জটিল হিসাব-নিকাশের মুখে ট্রাম্পের যুদ্ধকৌশল

অনলাইন ডেস্ক
ইরানে আকস্মিক ও গভীর কৌশলগত চ্যালেঞ্জের মুখে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ কৌশল। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া এই যুদ্ধকে ট্রাম্প প্রশাসন মাত্র কয়েক সপ্তাহের মধ্যে শেষ করার দাবি করলেও, ছয় মাস পেরিয়ে যাওয়ার পর এটি এখন একটি দীর্ঘমেয়াদি ও অনিশ্চিত সংঘাতে রূপ নিয়েছে।

কাতারভিত্তিক জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের সরকার বিষয়ক সহযোগী অধ্যাপক পল মাসগ্রেভ-এর মতে, সামরিক পরাশক্তি হওয়া সত্ত্বেও ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত কাঙ্ক্ষিত ফল পেতে ব্যর্থ হয়েছে। পরিস্থিতি এখন এমন দাঁড়িয়েছে যে, শেষ পর্যন্ত ‘কে চোখ মেলে বা কে আগে পিছু হটে’ (হু ব্লিন্কস ফার্স্ট)।

তিনি বলেন, ‘ওয়াশিংটন হোক কিংবা তেহরান-অর্থনৈতিক বা রাজনৈতিক ক্ষতি সহ্য করার এই সময়সীমা প্রমাণ করে যে, নিজের পক্ষে আরও ভালো কোনো সমঝোতা চুক্তি সই করতে আপনি কতটা যন্ত্রণা সইতে প্রস্তুত ‘

মাসগ্রেভ আরও জানান, ইরানের ‘কট্টরপন্থীরা’ পিছু হটতে কিংবা নিজেদের দুর্বল হিসেবে তুলে ধরতে একেবারেই নারাজ। তাদের মূল লক্ষ্য-বিশেষ করে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের মুখে-‘প্রেসিডেন্ট ট্রাম্পকে চরম অপমানিত করা’।

তিনি যোগ করেন, ট্রাম্প যতটা সহজ ভেবেছিলেন, এ যুদ্ধে জয় পাওয়া তার চেয়ে অনেক বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের দৃষ্টিকোণ থেকে আমার মতে সবচেয়ে বড় সংকট হলো-যুক্তরাষ্ট্রের বিমান শক্তি, তাদের সামরিক গোলাবারুদ এবং তাদের প্রয়োগ করা সব চাপও শেষ পর্যন্ত তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।’

সূত্র: আল-জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights