ইরানে যুদ্ধবিমান ভূপাতিত ও নারী পাইলট আটকের দাবি, যা বলল ইসরায়েল

অনলাইন ডেস্ক
ইসরায়েলের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরান। সেই সঙ্গে যুদ্ধবিমানের একজন নারী পাইলটকেও আটকের দাবি করেছে তেহরান। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করা হয়েছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে এমন দাবি নাকচ করে দেওয়া হয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র অ্যাভিকচে আদ্রেয়ি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বলেন, ইরানের সংবাদমাধ্যম মিথ্যা বলেছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।

অন্যদিকে সিএনএন বলেছে, ইরানে দুটি বিমানঘাঁটিতে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল। একটি ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, শুক্রবার তারা ইরানের দুটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। হামলায় একটি বিমানঘাঁটি ধ্বংস হয়ে গেছে।

তেহরানে শুক্রবার পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলি হামলার জবাবে রাতে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। ‘অপারেশন ট্রু প্রমিজ ৩’ নামের এ অভিযানে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা করা হয়। এতে অন্তত তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।

অন্যদিকে ইসরায়েলের ইংরেজি পত্রিকা দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ইরানের হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত অন্তত ৬৩ জন আহত হয়েছেন। তেল আবিব ও জেরুসালেমে সতর্কতামূলক সাইরেনের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে বিবিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights