ইরানে সরকারের পতন দ্বারপ্রান্তে : পানাহি

অনলাইন ডেস্ক

সহিংস আন্দোলনে তেহরানের নেতারা ক্ষমতা চিরস্থায়ী করতে পারবে বলে দাবি করেছেন স্বর্ণপাম জয়ী ইরানি নির্মাতা জাফর পানাহি। তিনি বলেছেন, বিক্ষোভকারীদের প্রতিরোধের মুখে ইসলামী প্রজাতন্ত্রের শতভাগ পতনের দ্বারপ্রান্তে রয়েছে। এখান থেকে তারা ফিরে আসা অসম্ভব।

শুক্রবার (১৬ জানুয়ারি) ইরানে দুই সপ্তাহ ধরে সহিংস আন্দোলনের জেরে গার্ডিয়ানকে এই কথা জানিয়েছেন জাফর পানাহি। তিনি বলেন, ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়ে কর্তৃপক্ষ বৃহৎ আকারের সহিংসতার জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে এই পরিস্থিতিতে সরকারের পক্ষে নিজেকে টিকিয়ে রাখা অসম্ভব।

তিনি অভিযোগ করেন, তেহরানে গণহত্যা চালানো হচ্ছে। কিন্তু আমরা কখনই আশা করিনি বিষয়ট এই পর্যায়ে এসে পৌঁছাবে। পানাহি জোর বলেছেন, ইরানে বর্তমান সরকার ব্যবস্থার পতন হবে।

উল্লেখ্য, রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণ পামজয়ী ইরানি নির্মাতা জাফর পানাহিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। কারাদণ্ডের সঙ্গে দুই বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা এবং যেকোনো রাজনৈতিক বা সামাজিক সংগঠনের সদস্যপদে যোগদানের নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights