‘ইরান হামলা করলে তাদের তেলবাহী ট্যাংকার ডুবিয়ে দেব’

অনলাইন ডেস্ক
ইরান যুক্তরাষ্ট্রের কোনো জাহাজে হামলা চালালে দেশটির তেলবাহী ট্যাংকার ধ্বংস ও ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

হেগসেথ বলেন, ‘বিষয়টি খুবই সহজ- যদি ইরান যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা চালায়, আমরা তাদের তেলের ট্যাংকারে হামলা চালাব এবং সেগুলো ডুবিয়ে দেব। তাদের যা করতে হবে, তা হলো আমাদের জাহাজে হামলা না চালানো।’

তিনি আরও বলেন, ‘ইরানের তেলবাহী ট্যাংকারের বহর অরক্ষিত। ইরানের কোনো নৌবাহিনী বা বিমানবাহিনী নেই। আমাদের যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ও সাবমেরিন তাদের সব ট্যাংকারে হামলা চালাতে পারবে।’

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন হামলার নিন্দা জানিয়েছে। দেশটি সতর্ক করে বলেছে, অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অব্যাহত ‘আগ্রাসী ও হস্তক্ষেপমূলক কর্মকাণ্ডের’ পরিণতির দায় তাদেরই নিতে হবে।

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ও আইনপ্রণেতা হাসান গাশঘাভি যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে হামলাকে ‘অস্তিত্বের লড়াই’ হিসেবে বর্ণনা করেছেন। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ শুরু করাই উচিত ছিল না।

সূত্র: রয়টার্স, আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights