ইসরাইলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলার দাবি

অনলাইন ডেস্ক
ইসরাইলের উত্তরাঞ্চলে একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রকেট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, উত্তর ইসরাইলের মেরনে একটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। একই সঙ্গে রামোত নাফতালির কাছে একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে আক্রমণকারী ড্রোন পাঠানো হয়।

এ ছাড়া মানারা ও জারইত জনপদেও রকেট হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ।

তবে ইসরাইলি গণমাধ্যমে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights