ইসরায়েলি হামলায় ইরানের দুই পরমাণু বিজ্ঞানী নিহত

অনলাইন ডেস্ক

ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এমনকি ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন আবাসিক ভবনেও হামলা চালানো হয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে।

ইরানের তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে সংবাদমাধ্য আল-জাজিরা জানিয়েছে, ইসরায়েলি হামলায় ইরানের দুই পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ মেহেদি তেহরানচি ও ফেরেদুন আব্বাসি নিহত হয়েছেন।

এছাড়াও ইসরায়েলি হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডার হোসেইন সালামি নিহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, “যতক্ষণ প্রয়োজন ততক্ষণ এই অভিযান অব্যাহত থাকবে।” সূত্র: আল-জাজিরা, বিবিসি, টাইমস অব ইসরায়েল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights