ইসরায়েলি হামলায় গাজায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪ হাজার ৬৫৪

অনলাইন ডেস্ক

ইসরায়েলের বর্বর হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় আরও ৩২ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ নিয়ে গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬৫৪ জনে।

শনিবার নিয়মিত আপডেটে এ তথ্য জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, গাজায় ইসরায়েলিদের হামলা শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৭৭ হাজার ৯০৮ জন আহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় আহত হয়েছেন ৪১ জন।
গত বছরের ৭ অক্টোবর দখলদার ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ওই হামলার পরপরই গাজায় হামলা চালানো শুরু করে ইসরায়েলি সেনারা।

তাদের হামলায় ছোট্ট এ উপত্যকায় সাড়ে ৩৪ হাজারের বেশি মানুষ নিহত হওয়ার পাশাপাশি হাজার হাজার ঘর-বাড়ি ধ্বংস হয়ে গেছে।

সূত্র : আল-জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights