ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ২৮৬৯
অনলাইন ডেস্ক
লেবাননের ভূখণ্ডে চলতি বছরের ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলের নির্বিচার হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮৬৯ জনে।
সোমবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২ মার্চ থেকে যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ২৮৬৯ জন নিহত হয়েছেন। এছাড়াও ইসরায়েলি হামলায় ৮৭৩০ জন আহত হয়েছেন।
