ইসরায়েলের আশদোদ নৌঘাঁটিতে হিজবুল্লাহর মিসাইল হামলা

অনলাইন ডেস্ক
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলার কঠোর জবাব দিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শুক্রবার গোষ্ঠীটি জানায়, তারা ইসরায়েলের গুরুত্বপূর্ণ আশদোদ নৌঘাঁটি লক্ষ্য করে একাধিক মিসাইল নিক্ষেপ করেছে।

গত বুধবার বৈরুতে ইসরায়েলি হামলায় ৩০০ জনেরও বেশি মানুষের মৃত্যুর প্রতিবাদে এই পাল্টা আক্রমণ চালানো হয়েছে বলে হিজবুল্লাহর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েল বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে বৈরুতে হামলা চালিয়ে আসছিল। হিজবুল্লাহ শুরু থেকেই যুদ্ধবিরতির শর্ত মেনে চললেও ইসরায়েল তা অমান্য করায় তারা এই সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।

সংগঠনটির দাবি, শত্রুপক্ষের ক্রমাগত উস্কানি এবং সাধারণ মানুষের প্রাণহানির প্রতিশোধ হিসেবেই আশদোদ বন্দরের ওই নৌঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

সূত্র: আল আরাবিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights