ইসির ওয়েবসাইটে যুক্ত হলো এনসিপির শাপলা কলির স্কেচ

অনলাইন ডেস্ক

ইসির ওয়েবসাইটে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর নামের পাশে নিজ নিজ দলের প্রতীকের ছবি যুক্ত থাকে। এই তালিকায় এনসিপি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) যুক্ত হওয়ার পর প্রতীকের ঘর এতোদিন খালি ছিল।

তবে আজ এনসিপির নামের পাশে শাপলা কলি প্রতীকের স্কেচ যুক্ত হলেও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কবাদী) নামের পাশে প্রতীকের স্কেচ এখনো যুক্ত করেনি ইসি।

জানা যায়, আগামী সংসদ নির্বাচনের ব্যালট পেপারে ইসির নির্ধারিত এই স্কেচ অনুযায়ী ব্যালটে প্রতীক থাকবে এনসিপির।

এর আগে, নাগরিক পার্টিকে (এনসিপি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) চূড়ান্তভাবে নিবন্ধন দেয় ইসি। ইসির চূড়ান্ত সিদ্ধান্তে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ‘শাপলা কলি’, আর বাংলাদেশ সমাজতান্ত্রিক দল পেয়েছে ‘কাঁচি’ প্রতীক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights