ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে ফ্রি মেডিকেল ক্যাম্প

অনলাইন প্রতিবেদক
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে আজ রবিবার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনায় সকাল ১১টায় শুরু হয় এ মেডিকেল ক্যাম্প।

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসির সকল সাংবাদিক-কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য এই ফ্রি মেডিকেল ক্যাম্প চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

প্রতিষ্ঠানটির মিডিয়া কনফারেন্স রুমে চলা এই ক্যাম্পে কিডনি পরীক্ষা এবং ব্লাড প্রেসার চেক-আপ করা হচ্ছে। সেইসঙ্গে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ প্রদান করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights