ঈদযাত্রায় বাড়তি ভাড়া, বিআরটিএর জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বিআরটিএ চট্টগ্রাম। অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে তিনটি বাসকে জরিমানা করা হয়েছে। রবিবার নগরীর অলংকার, একে খান ও দামপাড়াস্থ বিভিন্ন কাউন্টারে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বিআরটিএ-চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মাসুদ আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

তিনি বলেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন ও আনন্দময় করার জন্য এ অভিযান। কোন যানবাহন বাড়তি ভাড়া না নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি বিআরটিএর অনুমোদিত নির্ধারিত ভাড়ার তালিকা থেকে বাড়তি ভাড়া না নেওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

অভিযানে বিআরটিএ-চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) সৈয়দ আইনুল হুদা চৌধুরী, সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) আতিকুর রহমান, বিআরটিএ-চট্ট মেট্রো-২ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) ওমর ফারুক, বিআরটিএ-চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) রায়হানা আক্তার উর্থি উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights