হারিছ চৌধুরী বাজার পিকাপ ড্রাইভার সংগঠনের ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ
হারিছ চৌধুরী বাজার পিকাপ ড্রাইভার সংগঠনের ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
৭ এপ্রিল (রবিবার) বিকেল ৫ টায় হারিছ চৌধুরী বাজার পশ্চিম মাঠে ইফতার ও দোয়ার আয়োজন করে পিকাপ ড্রাইভার সংগঠন।
হারিছ চৌধুরী বাজার পিকাপ ড্রাইভার সংগঠনের সভাপতি মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা বিশিষ্ঠ সমাজ সেবক অলি উদ্দিন হাওলাদার, ৫নং চরজুবিলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুর নবী চৌধুরী, বিশিষ্ঠ সমাজ সেবক বেলাল হোসেন, আওয়ামিলীগ নেতা নুর হোসেন পন্ডিতসহ সংগঠনের নেতৃবৃন্দ।
