ঈদযাত্রায় বিমানবন্দর স্টেশনে থামবে না ৯ আন্তনগর ট্রেন

আসন্ন ঈদকে সামনে রেখে যাত্রীচাপ সামাল দিতে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকাগামী নয়টি ট্রেন সোমবার থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে না।

সম্প্রতি ঈদযাত্রা উপলক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

যে ট্রেনগুলো বিমানবন্দর স্টেশনে থামবে না সেগুলো হলো—একতা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, চিলাহাটি এক্সপ্রেস ও বুড়িমারী এক্সপ্রেস।

এ ছাড়া রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী ঈদযাত্রার সময় সুন্দরবন এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস, জাহানাবাদ এক্সপ্রেস, রূপসী বাংলা এক্সপ্রেস এবং নকশীকাঁথা কমিউটার ট্রেনগুলো ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন–এর শহরতলি প্ল্যাটফর্ম থেকে পরিচালনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights