উত্তরায় হোটেলে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক

অনলাইন ডেস্ক

রাজধানীর উত্তরায় একটি হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় বেশ কয়েকজন তরুণীকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১ মে) রাত ১০টার পর এই অভিযান চালানো হয়।

উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, অসামাজিক কার্যকলাপের খবর পেয়ে রাত ১০টার দিকে ওই হোটেলে অভিযান চালায় পুলিশ। অভিযানে অভিযোগের সত্যতাও পাওয়া যায়।

ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। পরে বিস্তারিত জানাবে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights