উত্তেজনার মধ্যে আবারও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান

অনলাইন ডেস্ক
ভারত-পাকিস্তানের উত্তেজনার জেরে চলমান সামরিক মহড়ার অংশ হিসেবে ফের ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো পাকিস্তান। সোমবার দেশটির সেনাবাহিনীর মিডিয়া শাখা এ তথ্য জানিয়েছে। খবর জিও নিউজের।

জানা গেছে, ১২০ কিলোমিটার পাল্লার ফাতাহ সিরিজের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে পাকিস্তান। ভারতের সাথে পাকিস্তানের চলমান দ্বন্দ্বে এটি কয়েক দিনের মধ্যে সামরিক বাহিনীর দ্বিতীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বিবৃতিতে জানিয়েছে, ‘উৎক্ষেপণের উদ্দেশ্য ছিল সেনাদের অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করা এবং ক্ষেপণাস্ত্রের উন্নত নেভিগেশন সিস্টেম নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত উপযুক্ততা যাচাই করা।’

পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি পাকিস্তানের কৌশলগত সংস্থার বিজ্ঞানী ও প্রকৌশলীরাও এই উৎক্ষেপণটি পর্যবেক্ষণ করেছিলেন। তারা দেশের আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে যেকোনো আগ্রাসন মোকাবেলায় পাকিস্তান সেনাবাহিনীর প্রস্তুতি এবং প্রযুক্তিগত দক্ষতার উপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights