উন্মুক্ত বাজেটের মাধ্যমে এলাকার মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটবে : চেয়ারম‍্যান রুহুল আমিন

মোঃ ইসমাইল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥ প্রতিবছরের ন্যায় এবারেও দিনাজপুর সদর উপজেলার ৭নং উথরাইল ইউনিয়ন পরিষদের আয়োজনে, ইউনিয়ন বাসীকে নিয়ে উন্মুক্ত বাজেট অধিবেশন (২০২৪,২০২৫) অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

(২৭ মে সোমবার) সকাল ১১টায় ৭ নং উথরাইল ইউনিয়ন পরিষদের হলরুমে উন্মুক্ত বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন ৭নং উথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমিন। স ালকের দায়িত্ব পালন করেন ইউপি সচিব আজিজার রহমান। বক্তব্য রাখেন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস‍্য, এ সময়ে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের ইউপির সদস্য (কাম-কম্পিউটার) অপারেটর মোছা. রিনা খাতুন, (গ্রাম-পুলিশ) কমান্ডার ইউসুফ আলী অন্যান্য সদস্যসহ বাংলাদেশ আওয়ামী লীগ ৭নং উথরাইল ইউনিয়ন শাখার সভাপতি আনারুল ইসলাম প্রমুখ।

উন্মুক্ত বাজেট ঘোষণা করতে গিয়ে ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিন বলেন কোনো প্রকার কর বৃদ্ধি না করে বা নতুন কর সংযোজন না করে, এবার বাজেট ধরা হয়েছে ১কটি ১০ লক্ষ ৯২ হাজার ৯ শত ৬০ টাকা। এবং (রাজস্ব ব‍্যয় ও উন্নয়ন ব‍্যয়সহ) মোট ব‍্যয় ধরা হয়েছে ১ কোটি ৮ লক্ষ ৯৭ হাজার ৯ শত ৮০ টাকা উদ্বৃত্ত – ১ লক্ষ ৯৮ হাজার ৯ শত ৮০ টাকা, ইউনিয়ন বাসীর উন্নয়ন চিন্তা করে এবারেও দরিদ্র জনগোষ্ঠীর সাহায্য, জরুরি ত্রাণ ও রক্ষণাবেক্ষণ এবং ১ লক্ষ ৯৪ হাজার ৯ শত ৮০ টাকা সেবা খাতে গ্রামীণ জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে কাঠামোগত উন্নয়নের উপর জোর দিয়ে আগামী (২০২৪-২০২৫) অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। চেয়ারম‍্যান রুহুল আমিন আরোও বলেন, ‘‘ইউনিয়ন বাসীর সম্মুখে উন্মুক্ত বাজেটের মাধ্যমে এলাকার মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটবে’’ দিনাজপুর সদর উপজেলার ৭নং উথরাইল ইউনিয়নকে একটি স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে এলাকার সকলের সার্বিক সহযোগিতার প্রয়োজন বলে মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights