উপজেলা নির্বাচনে মনোনয়ন দাখিল

বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শায় ২১ মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদের নির্বাচন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

রবিবার শার্শা উপজেলা নির্বাচন অফিসে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন শার্শা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মিন্নু, উপজেলা যুব লীগের সভাপতি ওহিদুজ্জামান ওহিদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহীম খলিল ও যুবলীগের সাধারণ সম্পাদক ও শার্শা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন শাহরিন আলম বাদল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, তরিকুল ইসলাম মিলন ও শহিদুল ইসলাম মন্টু। অন্যদিকে নারী ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, নাজমুন্নাহার, শামিমা আলম সালমা মনোনয়ন জমা দিয়েছেন।
আগামী ২৩ এপ্রিল মনোনয়ন যাচাই-বাছাই শেষ হলে প্রার্থীতা প্রত্যাহার করবেন ৩০ এপ্রিল। ২ মে প্রতীক বরাদ্দের মাধ্যমে নির্বাচনি কার্যক্রম শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights