‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড’ পেল স্কয়ার ফার্মা

অনলাইন ডেস্ক
বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এ লোকাল ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড’ অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের’ উদ্বোধনী অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।

টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন এবং উদ্ভাবনে অসামান্য অবদান রাখায় স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে এই পুরস্কার প্রদান করেছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পরিচালক এরিক এস চৌধুরী।

১৯৫৮ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি ছয় দশকের বেশি সময় ধরে দেশীয় বাজার ছাড়াও আন্তর্জাতিক বাজারেও সক্রিয় ভূমিকা পালন করে চলেছে। বর্তমানে ৪০টিরও বেশি দেশে ওষুধ রপ্তানি করছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

প্রযুক্তি খাতে বিনিয়োগ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দক্ষ জনবল তৈরির মাধ্যমে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে অপারেশনাল প্রবৃদ্ধি অর্জন করছে এবং দেশের অর্থনীতিতে কার্যকর ভূমিকা রেখে চলেছে। এ ছাড়া বিশ্বব্যাপী সম্প্রসারণের অংশ হিসেবে এবং বিশ্বজুড়ে মানসম্পন্ন স্বাস্থ্যসেবাবিষয়ক সমাধান প্রদানের প্রতিশ্রুতি জোরদার করতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস কেনিয়াতেও তাদের উপস্থিতি নিশ্চিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights