এক পাকিস্তানির কাছে স্লোয়ার শিখেছেন বুমরাহ

স্পোর্টস ডেস্ক

ভারতের পেস স্টার জাসপ্রিত বুমরাহ ব্যাটারদের নাভিশ্বাস তুলতে একাধিক ডেলিভারির কৌশল ব্যবহার করেন। তার নিখুঁত ইয়র্কার ও মারাত্মক স্লোয়ার ডেলিভারিগুলো ব্যাটারদের জন্য নিয়মতই চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তবে সম্প্রতি দাবি করা হয়েছে, এই স্লোয়ার কৌশল তিনি শিখেছেন পাকিস্তানি বংশোদ্ভুত সংযুক্ত আরব আমিরাতের পেসার জহুর খানের কাছ থেকে।

জহুর খানের সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বলা হয়েছে, ২০১৯ সালের আইপিএলের আমিরাত পর্বে মুম্বাই ইন্ডিয়ানসের নেট বোলার হিসেবে থাকা অবস্থায় বুমরাহর সঙ্গে দীর্ঘ আলোচনার মাধ্যমে তিনি তাকে স্লোয়ার বোলিং কৌশল দেখান। জহুর জানান, তখনও বুমরাহ স্লোয়ার বল করতেন, কিন্তু তার সাধারণ বোলিং অ্যাকশনে। জহুর তাকে নতুন কৌশল এবং ধরন দেখান, যা বুমরাহ ধীরে ধীরে নেটে অনুশীলন করতে থাকেন।

জহুর বলেন, ‘আমি বললাম, একই অ্যাকশন ও গ্রিপ ব্যবহার কর। প্রথমে বুমরাহ বিস্মিত ছিলেন, কিন্তু পরে প্র্যাকটিসে দেখলেন এটি কত কার্যকর হতে পারে। এক-দুই দিনের মধ্যে আমরা নেটে একসঙ্গে বল করছিলাম।’

বর্তমানে ৩২ বছর বয়সী বুমরাহকে অনেকেই টি-টোয়েন্টি ইতিহাসের সেরা ফাস্ট বোলার হিসেবে মনে করেন। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি আবারও তার দক্ষতা প্রমাণ করেছেন। তার ক্যারিয়ারে ৫০০-এর বেশি উইকেট এসেছে স্লোয়ার থেকে, যা তাকে বিশ্বের সেরা পেসারদের একজন হিসেবে তুলে ধরে।

জহুর খানের নিজেও আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য অর্জন করেছেন। ২০২৪ সালে ৩৬ বছর বয়সে তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। জাতীয় দলে ৬২টি ওয়ানডে ও ৫৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এবং দুই সংস্করণ মিলিয়ে মোট ১৬৫ উইকেট শিকার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights