এনসিপিতে যোগ দিলেন জুনায়েদ-রিফাতসহ অনেকেই

অনলাইন ডেস্ক

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন আপ বাংলাদেশের দুই শীর্ষ নেতা আলী আহসান জুনায়েদ এবং রাফে সালমান রিফাত।

আজ রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা আসে।

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে জুলাই অভ্যুত্থানের সমন্বয়ক রিফাত রশীদ এবং এবি পার্টি থেকে ব্যারিস্টার সানি আব্দুল হকও এনসিপিতে যোগ দিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights