এনামুল হক দোলনকে বহিষ্কার করলো বাজুস

নিজস্ব প্রতিবেদক

স্বর্ণ চোরকারবারিদের গডফাদার এনামুল হক খান দোলনকে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার বাজুসের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় দোলনের বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহীত হয়। এরপর বাজুসের সহকারী মহাব্যবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন) তানভীর আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে বাজুস কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বলা হয়, বাজুস কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সভাপতি এনামুল হক খান দোলনকে বাজুসের দায়িত্বপ্রাপ্ত সকল পদ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হলো।
এর আগে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর চোখে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে দেশ ছেড়ে পালিয়ে যায় স্বর্ণ চোরকারবারিদের গডফাদার এনামুল হক খান দোলন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার (১০ এপ্রিল) সকালে একটি ফ্লাইটে কুখ্যাত এই চোরকারবারি ব্যাংককে পাড়ি জমিয়েছে। বর্তমানে তিনি থাইল্যান্ডে স্বর্ণ চোরচালান চক্রের ছত্রছায়ায় দেশটিতে অবস্থান করছে বলে একটি সূত্র জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights