এবার ইসরায়েলি যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান

অনলাইন ডেস্ক

ইরানের আকাশসীমার ওপর দিয়ে উড়তে থাকা একটি ইসরায়েলি যুদ্ধবিমান লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, বিমানটি লক্ষ্য করে অ্যান্টি–এয়ারক্রাফট হামলা চালানো হয়।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ভেতরে একটি ইসরায়েলি বিমান বাহিনীর যুদ্ধবিমানের দিকে সারফেস–টু–এয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা শনাক্ত করা হয়। তবে বিমানটির পাইলট নির্ধারিত নিয়ম মেনে পরিস্থিতি সামাল দেন। এতে যুদ্ধবিমানটির কোনো ক্ষতি হয়নি এবং নির্ধারিত মিশন পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। ঘটনাটি নিয়ে ইসরায়েলের সামরিক বাহিনী আর কোনো বিস্তারিত তথ্য দেয়নি।

চলমান যুদ্ধে এর আগেও কয়েকবার ইরানের অ্যান্টি–এয়ারক্রাফট ক্ষেপণাস্ত্রের মুখে পড়েছেন ইসরায়েলি বিমান বাহিনীর পাইলটরা। একবার একটি যুদ্ধবিমান প্রায় ক্ষেপণাস্ত্রের আঘাতের কাছাকাছি পৌঁছে গিয়েছিল বলে জানায় আইডিএফ।

উল্লেখ্য, এর আগে ইরান যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক স্টিলথ যুদ্ধবিমান এফ–৩৫ লক্ষ্য করে হামলা চালিয়ে সেটিকে ক্ষতিগ্রস্ত করার দাবি করেছিল। যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য স্বীকার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights