এবার রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধবিমান বিধ্বস্ত

অনলাইন ডেস্ক

রাশিয়ার এসইউ-৩০ অত্যাধুনিক যুদ্ধবিমান দেশটির কালিনিনগ্রাদ অঞ্চলে বিধ্বস্ত হয়েছে। বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।

মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরও জানানো হয়েছে, প্রশিক্ষণ ফ্লাইটের সময় এই দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি। যুদ্ধবিমানটির পাইলট নিরাপদে বেরিয়ে আসতে পেরেছে। এছাড়া এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

এদিকে, এরআগে ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে মঙ্গলবার সামরিক বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত এবং অন্য একজন নিখোঁজ রয়েছেন। বুধবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, ম্যুরথ-এট-মোজেল অঞ্চলে ফরাসি বিমান বাহিনীর একটি মিরাজ ২০০০ডি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। বিমানটিতে দুজন আরোহী ছিলেন। দুর্ঘটনার বিস্তারিত এখনো জানা যায়নি। তবে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ফরাসি সম্প্রচারকারী সংস্থা বিএফএমটিভির তথ্যমতে, ন্যান্সি-ওশে বিমান ঘাঁটি থেকে পরিচালিত বিমানটি মঙ্গলবার রাতে ন্যান্সি শহরের কাছে ম্যুরথ-এ-মোজেল অঞ্চলে বিধ্বস্ত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ পার্শ্ববর্তী এলাকায় সম্ভাব্য যান চলাচল বিঘ্নিত হওয়ার বিষয়ে সতর্ক করেছে। সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights