এবিজি ইউনিভার্সিটি কাপ : দ্বিতীয় ম্যাচে মুখোমুখি আইইউবি ও ডিআইইউ
অনলাইন ডেস্ক
অপেক্ষার পালা শেষে মাঠে গড়িয়েছে এবিজি ইউনিভার্সিটি কাপ। আজ উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যাটিংয়ে নেমে ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩৯ রান সংগ্রহ করেছে ডিআইউ।
এর আগে, উদ্বোধনী ম্যাচে খেলতে নেমে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)’র বিপক্ষে সাত ওভার হাতে রেখেই ৫ উইকেটের বড় জয় তুলে নিয়েছে সোনারগাঁও ইউনিভার্সিটি।
রবিবার এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারের মধ্যে মাত্র ১৩ ওভারে ৪২ বল বাকি রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছায় সোনারগাঁও ইউনিভার্সিটি।
