এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নভেম্বরের বিল জমার নির্দেশ মাউশির

অনলাইন ডেস্ক
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীনে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতনের অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের দ্রুত বিল জমা (সাবমিট) দেওয়ার নির্দেশ দিয়েছে মাউশি।

গত সোমবার (১৬ নভেম্বর) অধিদপ্তরের ওয়েবসাইটে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নভেম্বর মাসের এমপিওর অর্থ ইএফটির মাধ্যমে পাঠাতে প্রতিষ্ঠানপ্রধানদের অনলাইনে বিল জমা দিতে হবে। এই অর্থ সঠিকভাবে পেতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের মাউশি প্রকাশিত নির্দেশনাগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে অনুসরণ করার জন্য বলা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা এবং মূল বিজ্ঞপ্তিটি দেখতে সংশ্লিষ্ট সবাইকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights